---নববর্ষের শপথ----Happy New Year-2024
---নববর্ষের শপথ---
----মোঃ সাইফুল
ইসলাম----
বছর শেষে
বছর এলো
দুঃখ ব্যাথা
মুছে ফেল,
নতুন শপথ
নিয়ে,
মনের খাতায়
স্মৃতি পাতায়
নতুন ছন্দ
লেখ কবিতায়
ব্যর্থতাকে
ভুলে গিয়ে।
সময় এলো বদলে
যাওয়ার
নিজেকে গড়ো নতুন রুপে,
এখন বসার
সময় নাই রে
ডাকছে যে তোকে আগামীকাল,
চল জলদি তুলে দে
পাল।
ছোট এই পৃথিবীতে,
সুখ পাখিটার
ছোয়া পেতে,
চলতে হবে
সত্য ও ন্যায়ের পথে,
ছুটতে হবে
যুগের সাথে।
দুহাত হলে
ডাকছে ভবিষ্যৎ
যেতে হবে
তাই অনেকটা পথ,
নতুন স্বপ্নে
গড়বো জীবন-
নববর্ষের
এই হোক শপথ।
শুভ নববর্ষ-2024

No comments